মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭

কাল বৈদিক দেবী সরস্বতী দেবীর পূজা।

কাল বৈদিক দেবী সরস্বতী দেবীর পূজা। যদিও প্রচলিত পূজা পদ্ধতিটা পৌরাণিক নিয়ম অনুসারে এবং বৌদ্ধ তন্ত্র অনুসরণ করে হয় তথাপি এই পূজাটা সনাতন সম্প্রদায়ের জন্যে অনেক গুরুত্ব বহন করে। শিশুদের হাতে খড়ি দেওয়া হয় এই পূজায়। বিদ্যা হীন, জ্ঞান হীন মানুষ রক্ত মাংসের পিণ্ড মাত্র।
এই পূজা এখন বারোয়ারী পূজা ও সার্বজনীন পূজায় রূপ নিয়েছে। দশ থেকে পনের বছর আগেও এই পূজা বিদ্যাপিট কেন্দ্রিক ও গৃহ কেন্দ্রিক ছিলো। সার্বজনীন হলে যা হয় তাই হচ্ছে এখন।
এই পূজার আয়োজনে যেখানে যেখানে DJ নামক বিষাক্ততার সম্পৃক্ততা রয়েছে সেই সব উদ্যোগ গুলিকে আমরা সমালোচিত করতে চাই। দেবী প্রতিমাকে অপ্রাসঙ্গিক ভাবে, অশ্লীল রূপে উপস্থাপন করলে সেই উদ্যোগ গুলিকে আমরা সমালোচনা করতে চাই।
কাল অন্য কোন পোষ্ট এপ্রুভ করা হবেনা। শুধু মাত্র সরস্বতী পূজা কেন্দ্রিক পোষ্ট গুলিকেই এপ্রুভ করা হবে।
সকলের প্রতি বিশেষ অনুরোধ। ভালো পূজা হচ্ছে, শুভ উদ্যোগ নেওয়া হয়েছে, দেবী প্রতিমাকে মাতৃ রূপে গঠন করা হয়েছে এমন পূজা গুলিকে ব্যপক ভাবে প্রচার করে তাঁদেরকে প্রশংসিত করতে হবে। এই অশুভ সময়ে শুভ উদ্যোগ গুলিকে বেশি করে প্রচারে আনতে হবে।
দেবীর বসন শ্বেত বর্না বা নীলাভ বর্ণের হয়। কালও বৈষ্ণব, শাক্ত রং এর আদলে অনেক প্রতিমা দেখেছি। পূজা যদি করতে হয় তবে নিয়ম মেনেই করতে হবে। আর একটা মূর্তি বানিয় উৎসব করতে চাইলে সেটা ভিন্ন কথা। আমরা পূজার সমালোচনা করতে চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন