মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭

নিজেদের রক্ষায় স্ত্রী লোকদের করণী কি???


.
#উত্তর- স্ত্রী লোকদের রক্ষার কথা সনাতন ধর্মে খুব
গুরুত্বের সাথে বলা আছে।
সনাতনীদের অনেক বীর যোদ্ধাকে দেখা যায়
নারীদের রক্ষায় জীবন উৎসর্গ করতে! সনাতন
ধর্মে এটাও বলা আছে যে-
.
"স্ত্রীলোককে রক্ষণরূপ ধর্ম সকল বর্ণের পক্ষে
শ্রষ্ঠ ধর্ম"
#মনুঃ ৯।৬.
.
এখন প্রশ্ন হল তাই বলে কি নারীদের নিজেদের
রক্ষায় কোন দায়িত্ব নেই??? আছে, অবশ্যই
আছে! তাইতো মনুরাজ বলেছেন-
.
"যে স্ত্রী দুঃশীলতাহেতু নিজে আত্মরক্ষায়
যত্নবতী না হয়, তাকে আপ্তপুরুষেরা গৃহমধ্যে
অবরুদ্ধ করে রাখলেও সে অরক্ষিতা হয়। কিন্তু যে
নারী সর্বদা আপনা আপনি আত্মরক্ষায় তৎপর,
কেউ তাদের রক্ষা না করলেও তারা সুরক্ষিতা হয়ে
থাকে।"
#মনুসংহিতা ৯।১২.
.
এখন প্রশ্ন হল কোন প্রকৃতির নারীরা নিজেদের
রক্ষায় যত্নবতী নয় বা কি কারণে নারীরা দূষিত
হয়?
এর উত্তরে মনু ৬টি কারণ বলেছেন, যথা-
.
"মদ্যপান, দুষ্ট লোকের সাথে মেলামেশা করা,
স্বামীর সাথে বিচ্ছেদ, যেখানে সেখানে ঘুরে
বেড়ানো, অসময়ে ঘুমানো এবং পরের বাড়ীতে বাস
করা এই ছয়টি বিষয় নারীদের দূষিত করে।"
#মনুঃ৯।১৩.
.
এখন প্রশ্ন হল তারা যেন
দূষিত হতে না পারে তার জন্য কি করতে হবে?
তাদেরকে কি শারীরিক ভাবে বল প্রয়োগ তথা
মারধর করতে হবে? অথবা মানসিক নির্যাতন
করতে হবে? না, এই সব কিছুই নয়। আসুন এই
ব্যাপারে মনুরাজ কি বলেছেন তা দেখি-
.
"স্ত্রীলোককে কেউ বলপূর্বক বা মারধর করে
রক্ষা করতে পারে না। কিন্তু বক্ষমাণ বা উপযুক্ত
উপায়গুলো অবলম্বন করলে তাদের রক্ষা করা
যায়।"
#মনুসংহিতা ৯।১০.
অর্থাৎ উপযুক্ত কৌশল গ্রহণ করতে হবে।
.
এখন প্রশ্ন হল সেই উপায়গুলো কি? এই
ব্যাপারে মহর্ষি মনু বলেছেন-
.
"অর্থ সংগ্রহ বা আয় ও ব্যায়ের দ্বারা, গৃহ ও
গৃহস্থালী শুদ্ধ রাখা, ধর্ম-কর্ম সমূহের আয়োজন
করা, অন্নপাক করা এবং শষ্যাসনাদির
তত্ত্বাবধান করা- এই সব কাজে স্ত্রীলোকদের
নিযুক্ত করে অন্যমনষ্ক রাখবে।"
#মনুঃ ৯।১১.
অর্থাৎ মনু মহারাজ বলছেন তাদেরকে কাজে
নিয়োজিত রাখতে হবে। কেননা আমরা সকলেই জানি
অলস মস্তিষ্ক শয়তানের কারখানা!
.
আর এতেও যদি কাজ না হয় অর্থাৎ নারী নিজেই
তার অজ্ঞানতা হেতু উদ্যোগী হয়ে অরক্ষিতা
থাকতে চায় তার জন্য মনু মহারাজ বলেছেন যে-
.
"যে স্ত্রী দুঃশীলতাহেতু নিজে আত্মরক্ষায়
যত্নবতী না হয়, তাকে আপ্তপুরুষেরা গৃহমধ্যে
অবরুদ্ধ করে রাখলেও সে অরক্ষিতা হয়। কিন্তু যে
নারী সর্বদা আপনা আপনি আত্মরক্ষায় তৎপর,
কেউ তাদের রক্ষা না করলেও তারা সুরক্ষিতা হয়ে
থাকে।"
#মনুসংহিতা ৯।১২.
.
এই শ্লোকের মর্ম বাণী আমার মত করেই বলি-
.
১. যেতে চাইলে তাকে আর ধরে রাখা যায় না!
২. পিপীলিকার পাখা উঠে মরিবার তরে!
৩. দুধ বেশি
উতরালে আগুনে পড়ে।
.
যে ধর্মে স্ত্রীলোকদের #দেবী বলে আখ্যা দেয়
সেই ধর্মের নারীদের এমন করাটাই তো অনুচিত। তাই
প্রত্যেকেরই উচিত নিজেকে রক্ষায় যত্নবতী হওয়া।
.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন