বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭

চন্দ্রনাথ মন্দিরের ইতিহাস::



চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের সীতাকুন্ডে অবস্থিত প্রকৃতির এক অপরূপ লীলাভূমি।চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে ৪কি.মি. পূর্বে চন্দ্রনাথ পাহাড় অবস্থিত। সীতাকুণ্ডের পূর্বদিকে চন্দ্রনাথ পাহাড় আর পশ্চিমে সুবিশাল সমুদ্র ।
ইতিহাস
কথিত আছে নেপালের একজন রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে বিশ্বের পাঁচ কোনে পাঁচটি শিবমন্দির নির্মান করেন। এগুলো হলো নেপালের পশুপতিনাথ, কাশিতে বিশ্বনাথ, পাকিস্তানে ভুতনাথ, মহেশখালীর আদিনাথ আর সীতাকুন্ডে চন্দ্রনাথ।
প্রাচীন ধর্মগ্রন্থ ও ইতিহাস ঘাঁটলে জানা যায় প্রাচীন কালে এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন।অযোদ্ধার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন।মহামুণি ভার্গব তাঁরা আসবেন জানতে পেরে তাঁদের স্নানের জন্য তিনটি কুণ্ড সৃষ্টি করেন এবং রামচন্দ্রের এখানে ভ্রমণ কালে তাঁর স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এই কারনেই এখানকার নাম সীতাকুণ্ড বলে অনেকে ধারনা করেন।
নব্যপ্রস্তর যুগের দিকে সীতাকুণ্ডে মানুষের বসবাস শুরু হয় বলে ধারনা করা হচ্ছে;এখান থেকে আবিষ্কৃত প্রস্তর যুগের আসামিয় জনগোষ্ঠীর হাতিয়ার গুলো তারই স্বাক্ষ বহন করে। ১৮৮৬ সালের দিকে এখানথেকে নব্যপ্রস্তর যুগের অশ্মীভূত কাঠের তৈরী হাতিয়ার পাওয়া যায় বলে ভারতীয় প্রত্নতত্ববিদ রাখালদাশ বন্দোপাধ্যায় তার বই "বাংলার ইতিহাস (১ম সংখ্যা ১৯১৪সাল)"এ উল্লেখ করেন।১৯১৭ সালের দিকে ব্রিটিশ খনিতত্ববিদ ডঃ যে কোগিন ব্রাউন প্রাগৈতিহাসিক যুগের কিছু কেল্ট এবং প্রচুর পরিমানে নুড়িপাথর আবিস্কার করেন, তবে এগুলো প্রাগৈতিহাসিক কোন স্থাপনা বা অস্ত্র তৈরীর কাজে ব্যবহৃত হতো কিনা এবং কোন সময়কার তা প্রত্নতত্ববিদরা সঠিক ভাবে জানাতে পারেননি।
তবে ৬ষ্ঠ ও ৭ম শতাব্দীর দিকে চট্টগ্রাম অঞ্চল আরাকান রাজ্যের অন্তর্ভূক্ত ছিল।পরবর্তী শতাব্দীতে এই অঞ্চল পাল সম্রাট ধর্মপাল দ্বারা (৭৭০-৮১০ খ্রীঃ)শাসিত হয়।বাংলার সুলতানি বংশের প্রথম সুলতান সোনারগাঁও এর সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ্ (১৩৩৮-১৩৪৯ খ্রীঃ)১৩৪০ খ্রীষ্টাব্দে এ অঞ্চল অধিগ্রহন করেন। ১৫৩৮ খ্রীষ্টাব্দে বাংলার সুলতানি বংশের শেষ সুলতান সুলতান গীয়াস উদ্দীন মুহাম্মদ শাহ্ যখন সুর বংশের শের শাহ্ সুরির হাতে পরাজিত হন তখন এ এলাকা আবার আরাকান রাজ্যের অর্ন্তভূক্ত হয়। ১৫৩৮ থেকে ১৬৬৬ সালের মধ্যে পর্তূগীজরা চট্টগ্রাম অঞ্চলে আসে এবং এখানে আরাকানীদের বংশধরদের সাথে একত্রে এই এলাকা শাসন করতে থাকে।এ এলাকা প্রায় ১২৮ বছর তাদের শাসনাধীন ছিল।১৫৫০ সালের দিকে এর কিছু এলাকা পাগনার আক্রমনকারীদের দখলে চলে যায়।১৫৬৬সালে মুঘল সেনাপতি বুজরুগ উম্মে খান এ এলাকা দখল করে নেন।
১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে বাংলার শেষ নবাব সীরাজদ্দৌলার ইংরেজ ইষ্টইন্ন্ন্ডিয়া কোশ্পানীর কাছে পরাজয়ের সাথে সাথে বাংলার অন্যান্য অংশের মত সীতাকুণ্ডও ইংরেজদের শাসনে চলে যায়।বাঙ্গালী জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখানকার অবাঙ্গালী জনগোষ্ঠী দলগত ভাবে এই এলাকা ত্যাগ করে এবং পার্বত্য অঞ্চলেরদিকে চলে যায়।ফেব্রুয়ারী ১৯০৮ সালে স্বদেশী আন্দোলনের সময় এ এলাকা স্বদেশীদের হাতে চলেযায় এবং কেন্দ্রীয় ভাবে কলকাতা থেকে নিয়ন্ত্রিত হতে থাকে।ভারতীয় পেট্রোলিয়াম কোম্পানী ১৯১০ সালে এখানে খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ শুরু করে এবং এটিই পূর্ব বাংলার প্রথম অনুসন্ধান কাজ। এর পর ১৯১৪ সালে আরো চারবার খনিজ সম্পদ উত্তোলনের চেষ্টা করা হয়, কিন্তু সবগুলো চেষ্টাই ব্যার্থ হয়।
১৮৫৭ সালে ভারতে বিদ্রোহের পর ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর থেকে ইংরেজ কেন্দ্রীয় সরকার এই এলাকার শাসন ভার নেয়।আর ১৯৪৭ সালে যখন ব্রিটিশ সরকার যখন ভারত উপ মহাদেশকে ভারত, পাকিস্তান দুটো দেশে ভাগ করে স্বাধীন করে দেয় তখন এই এলাকা পূর্ব পাকিস্তান নামে পরিচিতি লাভ করে। ১৯৬৪ সালে এখানে শিপব্রেকিং ইর্য়াডের যাত্রা শুরু হয়। ফৌজদারহাটের উপকূলবর্তী এলাকায় এমভি এলপাইন নামে ২০,০০০ মেট্রিক টনের একটি জাহাজ কাটার মাধ্যমে চট্টগ্রাম ইস্পাত হাউস নামে প্রতিষ্ঠান যাত্রা শুরু করে।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এ এলাকা মেজর (অবঃ) রফিকুল ইসলামের নিয়ন্ত্রনাধীন ২নং সেক্টরের অর্ন্তভূক্ত ছিল।স্বাধীনতার পর ১৯৭৪ সালে আবার শিপব্রেকিং ইয়ার্ডের কাজ শুরু হয় ১৯৭১ সালে কর্ণফুলী নদীতে ধংস প্রাপ্ত একটি জাহাজ কাটার মাধ্যমে। অজানা কোন এক ঋষির আঁকা মানচিত্র- যেটা কয়েকশো বছর ধরে সংরক্ষিত ও অনুসারিত হয়ে আসছে। সীতাকুন্ড পাহাড়ে ঊঠার জন্য বানানো সিড়ি।
এক নজরে দেখে আসা যাক এই সীতাকুন্ডের ঐতিহ্যবাহী এবং ধর্মীয় স্থান সমূহঃ
অক্ষয়বট
ব্যাসকুণ্ডের পশ্চিম পাড়ে এবং ভৈরব মন্দিরের বাম পাশে একটি বিশাল বট বৃক্ষ আছে, এটিই অক্ষয় বট নামে পরিচিত।
অন্নপূর্ণা এবং বিষ্ণু মন্দির
সয়ম্ভূনাথ মন্দিরের উত্তর পাশে অন্নপূর্ণা ও বিষ্ণু মন্দির অবস্থিত।এখানে দেবী অন্নপূর্ণা এবং ভগবান বিষ্ণুর মূর্তী আছে।এখানে সারা বছর ধরে প্রতিদিন পূজা হয়।
বাড়বকুণ্ড
সীতাকুণ্ড রেলষ্টেশন থেকে ৩ মাইল দক্ষিনে বাড়বাকুণ্ড রেলষ্টেশন অবস্থিত।আর বাড়বাকুণ্ড রেলষ্টেশন থেকে ১ মাইল পূর্বে পাহাড় ঘেরা স্থানে বাড়বাকুণ্ড মন্দির টি অবস্থিত।এটি একটি দোতালা মন্দির, বাড়বাকুণ্ড এর নিচতলায় অবস্থতি।এর উত্তর পাশে বাসীকুণ্ড এবং এর পাশেই রয়েছে কাল ভৈরব মন্দির।এই কুণ্ডের জল গরম জলের মত শব্দ করে ফুটছে।স্থানীয় ভাবে একে অগ্নিপ্রসবনও বলে।
বারৈয়াঢালা আশ্রম
সীতাকুণ্ড সদর থেকে ১০ কি.মি. উত্তরে বারৈয়াঢালা নামক স্থানে বারৈয়াঢালা আশ্রম অবস্থিত।এটি নারায়ন আশ্রম নামেও পরিচিত।শ্রীমৎ স্বামী মাধবানন্দ মহারাজ এই আশ্রম প্রতিষ্ঠা করেন।এখানে সারাবছর ধরে প্রতিদিন ভগবান শ্রী নারায়ন দেবের পূজা হয়।
ব্যাসকুণ্ড
"পুরান" অনুসারে মহামুনি ব্যাসদেব এবং অন্যান্য ঋষিগন সহ এখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন।এখানে লোকমুখে প্রচলিত আছে যে শিবচর্তুদশী তিথিতে সয়ম্ভূনাথ মন্দির দর্শনের আগে এ কুণ্ডে স্নান করতে হয়।পূর্বে এটি প্রায় ৬ বর্গফুটের সমান ছিল।কিন্তু তীর্থ যাত্রীদের সুবিধার্থে এটিকে পুকুরের আকার দেয়া হয়েছে।
ছত্র শিলা
সয়ম্ভুনাথ মন্দির হতে বিরুপাক্ষ মন্দির যাবার পথে রাস্তার পূর্ব পাশে একটি বড় শিলাখণ্ড দেখাযায় যা ছত্র শিলা নামে পরিচিত, কেউ কেউ একে স্বরস্বতী শিলাও বলে থাকে।
চন্দ্রনাথ মন্দির
বিরুপাক্ষ মন্দির থেকে চন্দ্রনাথ মন্দিরের দুরত্ব প্রায় আধা মাইল।এটি ভগবান শিবের একটি বড় মন্দির এবং এখানকার প্রধান মন্দির।এ মন্দিরের অধিষ্ঠিত ভগবান শিবের নাম এখানে চন্দ্রনাথ।এই মন্দির সমুদ্র পৃষ্ঠ থেকে ১২-১৩শ ফুট উচ্চতায় অবস্থিত।এটি বৌদ্ধ ধর্মালম্বীদেরও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান।এই মন্দিরে প্রতিদিন পূজা হয়, তবে প্রতিবছর শিবরাত্রি তথা শিবর্তুদশী তিথিতে বিশেষ পূজা হয়;এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয়।
কেন্দ্রীয় মহাশ্মশান
ব্যাসকুণ্ড হতে কিছু দূর পূর্বে হেঁটে গেলেই রাস্তার বাম পাশে চোখে পরবে সীতাকুণ্ড কেন্দ্রীয় মহাশ্মশান।এটি বাংলাদেশে একমাত্র শ্মশান যেখানে হিন্দু এবং বৌদ্ধরা তাদের মৃতদেহ গুলোর শেষকৃত্বানুষ্ঠান সম্পন্ন করে।কিন্তু বর্তমানে এখানে শুধু হিন্দুদেরই শেসকৃত্বানুষ্ঠান হয়।এখানে ভগবান শিব এবং কালী মাতার মন্দির আছে।
বিরুপাক্ষ মন্দির
এটিও ভগবান শিবের মন্দির।এ মন্দিরে বিরাজমান দেবতা বিরুপাক্ষ শিব নামে পরিচিত।সয়ম্ভূনাথ মন্দির থেকে চন্দ্রনাথ মন্দিরে যাবার পথে এ মন্দিরটি দেখা যাবে।
দধি ভৈরব
বাড়বকুণ্ড মন্দিরে উঠার সিঁড়ির পাশে তেতুল গাছের নিচে দধি ভৈরব অবস্থিত (বর্তমানে তেতুল গাছটি নেই)।এটিএকটি গোলাকৃতির শিলাখণ্ড,এর উপরের দিকে একটি গর্ত আছে যেখানে দুধদিলে তা নিমিসেই দই-এ পরিণত হয়।এই কারনেই একে দধি ভৈরব বলে।
দধিকুণ্ড
লবণাক্ষকুণ্ডের অতিরিক্ত পানি একটি সরু পথদিয়ে বের হয়ে লবণাক্ষকুণ্ডের কিছু দূরেই আরেকটি কুণ্ডের সৃষ্টি করেছে যা দধিকুণ্ড নামে পরিচিত।
গয়াক্ষেত্র
সয়ম্ভুনাথ মন্দির থেকে সামান্য পূর্বদিকে গেলে চন্দ্রনাথ মন্দিরে যাবার পথের বাম পাশে ৩০/৪০টি সিঁড়ি নিচেরদিকে গেলেই গয়াক্ষেত্র দেখা যাবে।এখানে একটি কুণ্ডের মত আছে ,ইতিহাস মতে এই কুণ্ডের মধ্যেদিয়ে মন্থন নদী পূর্ব থেকে পশ্চিমে বয়ে গেছে।কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারনে বর্তমানে তা শুকিয়ে গেছে।এখানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়।
গুরুধুনী
লবণাক্ষমন্দির হতে সহস্রধারা যাবার পথে রাস্তার উত্তরপশ্চিম কোণে গুরুধুনী অবস্থিত।এখানে সারা বছর ধরে পাহাড়ের গায়ে আগুন জ্বলছে।লোকমুখে প্রচলিত আছে যে এখানকার আগুন স্পর্শ করলে শিবলোক প্রাপ্ত হয়।
হনুমান মন্দির
সয়ম্ভুনাথ মন্দিরের কাছা কাছি সীতা মন্দিরের সামনে পাহাড়ের উপরে হনুমান মন্দির অবস্থিত।
জগন্নাথ মন্দির
সীতাকুণ্ডের মহন্তের আস্তানার পাশেই জগন্নাথ মন্দির অবস্থিত।এখানে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি আছে।বর্ষাকালে (আষাঢ় মাসে) এখানে রথযাত্রা উৎসব অনুষ্ঠীত হয়।এখানে সম্ভুনাথ মন্দিরের পরে আরও একটি জগন্নাথ মন্দির আছে।
জ্বালামুখী কালীবাড়ী
বাড়বাকুণ্ড রেলওয়ে ষ্টেশন থেকে বাড়বাকুণ্ড মন্দিরে যাবার পথে রাস্তার ডান পাশে জ্বালামুখী কালীবাড়ী অবস্থিত।এখানে কালী মাএর নিম কাঠের নির্মীত মূর্তী আছে।
জ্যোতির্ময়
ভবানী মন্দিরের পাশেই ভগবান শিবের আরো একটি মন্দির আছে এটিই জ্যোতির্ময় নামে পরিচিত।পূর্বে এখানে শিলা খণ্ডের উপর আগুন জ্বলত, বর্তমানে প্রাকৃতিক বিপর্যয়ের কারনে তা আর দেখাযায় না।
কর্কর নদী
কুমারীকুণ্ড থেকে একটি ছোট খাল (স্থানীয় ভাষায় "ছড়া") কুমিরা গ্রামের দিকে প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে মিলেছে।মানুষের বিশ্বাস এটাই ধর্মীয় গ্রহন্থে উল্লেখিত কর্কর নদী।
শ্রীকৃষ্ণ মন্দির
এটি ভগবান শ্রী কৃষ্ণের মন্দির।এখানে সারা বছর ধরেই পূজা হয়, তবে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর সময় এখানে বিশেষ পূজা এবং বিভিন্ন ধরণের অনুষ্ঠান হয়।
কুমারীকুণ্ড
সীতাকুণ্ড থেকে প্রায় ৫ মাইল দক্ষিনে কুমিরা রেলওয়ে ষ্টেশন।এই রেলওয়ে ষ্টেশন থেকে প্রায় ৬ মাইল পূর্বদিকে গেলে পাহাড়ে ঘেরা বনের মধ্যে একটি ইটের বেষ্টনী নির্মীত কুণ্ড দেখা যাবে তাই কুমারীকুণ্ড।এখানে পানির মধ্যে আগুণ জ্বলছে এবং এখানকার পানি খুবই উত্তপ্ত।এটিও হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় স্থান।
লবণাক্ষ তীর্থ
সীতাকুণ্ড সদর থেকে ৩ মাইল উত্তরে ছোটদারোগারহাট নামক স্থানে লবণাক্ষ তীর্থ অবস্থিত।এই লবণাক্ষ তীর্থ চম্পকারণ্য নামেও পরিচিত।সহস্রধারা ঝর্ণার পানি এই এলাকার উপর দিয়ে প্রবাহিত।ছোটদারোগারহাট থেকে ৩ মাইল পূর্বে পুকুর পারে একটি মন্দির দেখা যায় যা লবণাক্ষ মন্দির, এই মন্দিরের ভিতরেই লবণাক্ষ কুণ্ড অবস্থিত।এই কুণ্ডের পানি খুবই লবণাক্ত এবং এর পাশেই ছোট ছিদ্র পথে আগুণ জ্বলছে।বর্তমানে এখানে সূর্যকুণ্ডের পাশেই সহস্রধারা ঝর্ণার পানি আটকে সেচকাজে ব্যবহারের জন্য বাধঁ দেয়া হয়েছে, যা এখানকার সৌর্ন্দয্য আরো বৃদ্ধি করেছে।এই বাধঁ পর্যন্ত এখন গাড়ীতে যাওয়া যায়।
রামকুণ্ড ও লক্ষণকুণ্ড
রাম, সীতা ও লক্ষণ তাদের বনবাসের সময় তাঁরা শরভঙ্গ মুনির আশ্রমে গিয়েছিলেন।তখন মুনি তাঁদের পূর্বদেশ ভ্রমন করতে বলেন।এদিকে মহামুনি ভার্গব ধ্যানয্যোগে জানতে পেরে তিনি তাদের স্নানের জন্য ৩টি ঊষ্ণ পানির কুণ্ড সৃষ্টি করেন।তারা সীতাকুণ্ড পাহাড় ভ্রমণের সময় এই কুণ্ডে স্নান করেন।এই ৩টি কুণ্ডের মধ্যে যেটিতে রাম স্নান করেছিলেন সেটিই রামকুণ্ড নামে পরিচিত।তবে বর্তমানে কুণ্ডগুলো শুকিয়েগেছে এবং ইটের দেয়াল দিয়ে চিহ্নিত করে রাখা আছে।
মোহান্তের আস্তানা
মোহান্ত মহারাজ শ্রী শ্রী চন্দ্রনাথ ধামের তীর্থগুরু।তিনি এ স্থানে বাস করতেন বলে তাঁর নাম অনুসারে এ স্থানের নাম হয় মোহান্তের আস্তানা।এখানে হিন্দু সম্প্রদায়ের প্রায় সকল ধরনের পূজা সারা বছর ধরে করা হয়।
পঞ্চবটি
মূলত এখানে ৫ ধরনের গাছ আছে, তাই এর নাম পঞ্চবটি।ইংরেজী ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ তাঁর মা কে নিয়ে সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির দর্শন করতে এসেছিলেন।বিপদজ্জনক এবং ঘন জঙ্গল হওয়ার কারনে তখন তিনি মা কে নিয়ে চন্দ্রনাথ মন্দিরে যেতে পারেননি ও এখানই মহাদেবের পূজা করেন।তাঁর সীতাকুণ্ডে পর্দাপনের স্মৃতি রক্ষাত্তে সীতাকুণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম এই স্থান সংরক্ষণ করে রেখেছে।
পাতালপুরী
বিরূপাক্ষ মন্দির থেকে চন্দ্রনাথ মন্দিরে যাবার পথে রাস্তার পূর্ব দিকে আধা মাইলের মত নিচের দিকে গেলে পাতালপুরী দেখা যায়।এখানে হর গৌরী, দ্বাদশ শালগ্রাম, বিশ্বেশ্বর শিব, পাতালকালী, অষ্টবসু, রুদ্রেশ্বর শিব, গোপেশ্বর শিব, পঞ্চানন শিব, মন্দাকিনী, পাতাল গঙ্গা সহ অন্যান্য দেবদেবী রয়েছেন।তবে গহীন অরণ্য এবং বিপদজ্জনক স্থান হবার কারনে মানুষ এখানে সহজে যায় না।
রামকৃষ্ণ সেবাশ্রম
১৯৯১ সালের ২৯শে এপ্রিলের প্রলয়ংকারী ঘুর্ণিঝড় আঘাত আনার পর সীতাকুণ্ডের ঘুর্ণিদুর্গত মানুষের সাহায্যার্থে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধু, সন্যাসীরা এখানে ত্রানসামগ্রী নিয়ে এসেছিলেন।তাদের ত্রাণ কর্মকাণ্ডে এখানকার মানুষ খুবই খুশী হয়েছিল এবং এই তীর্থস্থানে একটি রামকৃষ্ণ সেবাশ্রম স্থাপনের জন্য উদ্যোগ গ্রহন করে।তারপর দ্রুত তা তৈরীর কাজ শুরু হয় এবং এক বছরের মাথায় কাজ শেষ হয়।১৯৯২ সালের ১লা মে আরম্বর পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম তাদের জনহিতকর এবং ধর্মীয় কার্যক্রম শুরু করে।রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকা, বাংলাদেশের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অক্ষরানন্দজী মহারাজ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।জনহিতকর কাজ হিসাবে এখানে প্রতিমাসের শেষ শুক্রবার সাধারণ সাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান সহ চট্টগ্রাম লায়ন্স ক্লাবের সহায়তায় চক্ষু চিকিৎসা শিবির করা হয়।এগুলো ছাড়াও দরিদ্র মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরন এবং নানা ধরনের সাহায্য সহযোগীতা করা হয়।দেশ-বিদেশের অনেক স্বনামধন্য সন্যাসী এবং ব্যক্তিরা এই আশ্রম পরিদর্শন করে গেছেন।
সহস্রধারা
সীতাকুণ্ড সদর থেকে প্রায় ৩ মাইল উত্তরে ছোটদারোগারহাট নামক স্থানে সহস্রধারা অবস্থিত।ছোটদারোগারহাট বাজার থেকে প্রায় ৩-৪ মাইল পূর্বে এটি অবস্থিত।এটি মূলত একটি ঝর্ণা এবং প্রায় ৩০০ মিটার উচুঁ পাহাড়ের চুড়াঁ থেকে পরছে।ইকোপার্ক তৈরীর পর এই এলাকার একটি ঝর্ণাকে সহস্রধারা নামকরন করা হয়, তবে তা আসলে সহস্রধারা ঝর্ণা নয়।ছোটদারোগারহাটে অবস্থিত সহস্রধারা ঝর্ণাই আসল এবং হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় স্থান।
শংকর মঠ
শংকর মঠ সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী আশ্রম গুলোর মধ্যে একটি।এটি শংকরাচার্য্যের অনুসারিদের একটি আশ্রম।এখানে একটি অনাথআশ্রম, একটি সংস্কৃত কলেজ (বাংলাদেশ সরকার অনুমোদীত) এবং একটি দাতব্য চিকিৎসালয় আছে।
স্বয়ম্ভূনাথ মন্দির
ভবানী মন্দির থেকে ২০-২৫ টি সিড়িঁ উপরের দিকে উঠলে আপনি অনেকগুলো দেব-দেবীর মন্দির সংলগ্ন স্থানে আসবেন।এখানকার সবচেয়ে বড় এবং প্রধান মন্দিরটিই হল সয়ম্ভূনাথ মন্দির।এটি মূলত ভগবান শিবের মন্দির।স্বয়ম্ভ নাথের অপর নাম ত্রায়ম্বদীশ্বর।তাঁর মাথায় একটি অর্ধচন্দ্রাকৃতির গোলাকার ছিদ্র আছে।এখানে সারা বছর ধরেই পূজা হয় এবং শিবর্তুদশী অর্থাৎ শিবরাত্রীতে বিশেষ পূজা হয়।
সীতাকুণ্ড
রাম, সীতা ও লক্ষণ তাদের বনবাসের সময় তাঁরা শরভঙ্গ মুনির আশ্রমে গিয়েছিলেন।তখন মুনি তাঁদের পূর্বদেশ ভ্রমন করতে বলেন।এদিকে মহামুনি ভার্গব ধ্যানয্যোগে জানতে পেরে তিনি তাদের স্নানের জন্য ৩টি ঊষ্ণ পানির কুণ্ড সৃষ্টি করেন।তারা সীতাকুণ্ড পাহাড় ভ্রমণের সময় এই কুণ্ডে স্নান করেন।এই ৩টি কুণ্ডের মধ্যে যেটিতে সীতা স্নান করেছিলেন সেটিই সীতাকুণ্ড নামে পরিচিত।তবে বর্তমানে কুণ্ডগুলো শুকিয়েগেছে এবং ইটের দেয়াল দিয়ে চিহ্নিত করে রাখা আছে।
সূর্যকুণ্ড
লবণাক্ষ কুণ্ড হতে কিছুদূর পূর্বেই সূর্যকুণ্ড অবস্থিত।এখানে একটি ছোট মন্দির আছে।
উনকোটি শিব
সয়ম্ভূনাথ মন্দির থেকে বিরূপাক্ষ মন্দিরে যাবার পথে রাস্তার বাম পাশে গিরি গুহার অভ্যন্তরে উনকোটি শিব অবস্থিত।কোন এক সময় এখানদিয়ে ৮টি নদী প্রবাহিত ছিল।এখানে শত-সহস্র শিবলিঙ্গ আছে এবং এগুলো সারা দিনরাত মন্দাকিনীর পানিতে স্নান করছে।এটিও খুবই বিপদজনক এলাকা মানুষ সাধারণত এস্থানে যায় না।
ভবানী মন্দির
প্রাচীন কাহিনীতে উল্লেখ আছে যে, শিবের স্ত্রী সতীর পিতা রাজা দক্ষ যগ্যানুষ্ঠান করছিলেন, কিন্তু তিনি জামাতা শিবকে ছাড়া আর সকল দেব-দেবীকে সে অনুষ্ঠানে আমন্ত্রন করেন।এই অপমান সহ্য করতে না পেরে সতী সে যগ্যে আত্নাহূতি দিয়ে দেহত্যাগ করেন।ভগবান শিব তখন সতীর মৃতদেহনিয়ে প্রলয় নৃত্য করতে থাকেন।পুরো সৃষ্ট ধংস হবে দেখে ভগবান বিষ্ণু শিবের প্রলয় নৃত্য বন্ধ করার জন্য তার সুর্দশন চক্র দিয়ে সতীর দেহ খন্ড খন্ড করে ফেলেদেন।এই দেহাবশেষ ৫১ খন্ড করে ৫১ স্থানে ফেলা হয়, তা থেকে ৫১ মাতৃপীঠ বা শক্তিপীঠের সৃষ্টি হয়েছে।পুরানে উল্লেখ আছে যে, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে সতীর ডান হাত পরেছে।এই পীঠস্থানটিই ভবানী মন্দির, এই মন্দিরের অধিষ্ঠাত্তি দেবী কালী মাতা।এটি চন্দ্রনাথ পাহাড়ের সয়ম্ভূনাথ মন্দিরের নীচে অবস্থিত।
ভৈরব মন্দির
ব্যাসকুণ্ডের পশ্চিম পাড়ে ভৈরব মন্দির অবস্থিত।এই মন্দিরে দ্বারপাল ভৈরব, ব্যাসেশ্বর শিব, চণ্ডী প্রভূতি সহ বিভিন্ন দেব দেবীআছেন।এই মন্দিরকেই ভৈরব মন্দির বলে।
ভোলানন্দ গিরি আশ্রম
এটি সীতাকুণ্ডের পুরাতন আশ্রম গুলোর মধ্যে একটি।এখানে সারা বছর ধরে দূর্গা পূজা, কালী পূজা, শ্রী কৃষ্ণের রাসযাত্রা, ঝুলন যাত্রা সহ বিভিন্ন পূজা অনুষ্ঠিত হয়।পূর্বে কোন এক শিবর্তুদশী মেলার সময় শ্রীমৎ স্বামী ভোলানন্দ গিরি মহারাজ এখানে এসে এই আশ্রম প্রতিষ্ঠা করেন।তাই এই সময় এখানে বিশেষ পূজা, হোম, নামর্কীতন হয়।
এছাড়া ও এখানে আছে ধর্মাংকু বৌদ্ধ বিহার, হযরত কালুশাহ্ -এর মাজার সহ আর অনেক দর্শনীয় স্থান। প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে (ইংরেজী ফেব্রুয়ারী-মার্চ মাস) বড় মেলা হয় যা শিবর্তুদশী মেলা নামে পরিচিত।এ সময় দেশ-বিদেশের অনেক সাধু সন্যাসী এবং নর-নারী (বিশেষ করে ভারত, নেপাল, শ্রীলংকা থেকে)এখানে আসেন।এ সময় এই এলাকা প্রচুর জনাকীর্ণ হয়ে উঠে।

সনাতন ধর্মাবলম্বীরা কেন প্রতিমা পূজা করে

অনেকেই প্রশ্ন করেন বেদে উল্লেখ না থাকা সত্ত্বেও
সনাতন ধর্মাবলম্বীরা কেন প্রতিমা পূজা করে? সনাতন ধর্ম অনুযায়ী প্রতিমাপূজা আরাধনার সূচনাপর্বের বিষয়। প্রথমেই বলে রাখা উচিৎ, হিন্দুদের পূজা “মূর্তি পূজা” নয়, বরং এটা সঠিকভাবে বলা উচিত “প্রতিমা পূজা”।
সনাতন ধর্মাবলম্বীরা কখনোই মূর্তিকে পূজা করে না; বরঞ্চ মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে সেখানে ঈশ্বরকে আহ্বান করে ঈশ্বরকেই পূজা করা হয়। এজন্যই বলা হয় হিন্দুরা ‘মূর্তিকে’ নয়, ‘মূর্তিতে’ পূজা করে।
প্রতিমার মাধ্যমে ঈশ্বরের পূজা করার অর্থ হল ঈশ্বরের প্রতি নিজের বিশ্বাসকে দৃঢ় করা। বেদ যখন রচিত হয় তখন মানুষের মধ্যে তেমন কোন কর্মচঞ্চলতা ছিল না। যজ্ঞানুষ্ঠানই ছিল ঋষিদের প্রধান কর্ম। যজ্ঞের মাধ্যমে হোমানল জ্বালিয়ে তখন দেবতাদের আহ্বান করা হত, অগ্নির মাধ্যমেই দেবতাদের উদ্দেশ্যে দেওয়া হতো পুষ্পাঞ্জলি। তাই, বেদে প্রতিমা পূজার উল্লেখ পাওয়া যায় না।
এই কলিযুগে সনাতন ধর্মের নিরাকার উচ্চ স্তরের উপাসনা প্রায় অসম্ভব। কারণ, কলি যুগে আমাদের মন এতই চঞ্চল যে একে নিয়ন্ত্রণ করা প্রায় দুঃসাধ্য ব্যাপার। মনকে নিয়ন্ত্রণ করার একটি সহজ উপায় হচ্ছে, চোখের মধ্যে কোন বস্তুর ছবি ফেলা। পরবর্তীতে, ওই ছবিটি যদি নাও থাকে তাহলেও চোখের সামনে তার প্রতিচ্ছবি ভেসে উঠবে। তাই, সাধারণ মনোনিবেশ তথা চিত্তকে বিষয়বাসনা থেকে সরিয়ে একাগ্রচিত্তে ভগবানকে স্মরণ করার জন্য প্রতিমাপূজা একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি।
এর উদাহরণ স্বরূপ বলা যায়, একটি শিশুকে প্রথম পাঠদানের সময় অনেক রঙিন ছবি সম্বলিত বই দেওয়া হয় যাতে ঐ বইটির প্রতি শিশুর আকর্ষণ বাড়ে। এখানে ছবি মুখ্য নয়, মুখ্য হচ্ছে বর্ণমালা। ঠিক তেমনি আমাদের চঞ্চল মন প্রতিমার মাধ্যমে ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয়। এখানে, ঈশ্বরের করুণা লাভই হচ্ছে মুখ্য বিষয়।
পরিশেষে একটি কথাই বলা যায় সনাতন ধর্মের আদি ধর্মগ্রন্থ বেদে নিরাকার উপাসনার কথা বলা হয়েছে। কিন্তু, কলিযুগের জীবের উদ্দেশ্যে গীতার দ্বাদশ অধ্যায়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে, অব্যক্ত উপাসনা দেহাভিমানী জীবের পক্ষে সম্ভবপর নয়। তাই, দেহাভিমানী জীবের জন্য সগুণ সাকার উপাসনাই শ্রেষ্ঠ ও সহজতর। আর এই সকল কারণেই, বর্তমান কলিযুগে সনাতন ধর্মাবলম্বীরা বিগ্রহ প্রতিষ্ঠা করে প্রতিমা পূজার মাধ্যমে ঈশ্বরের আরাধনা করে থাকে।
==========================
..........সংগৃহীত.............

সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭

প্রহ্লাদ মহারাজ কর্তৃক সহপাঠীদের উপদেশ





প্রহ্লাদ মহারাজ, যিনি ছিলেন যথার্থই মহা জ্ঞানী, তিনি তাঁর সহপাঠীদের অত্যন্ত মধুর বাক্যে সম্ভাষণ করে, হেসে জড়-জাগতিক জীবনের নিরর্থকতা সম্বন্ধে শিক্ষা দিতে শুরু করেছিলেন। তাদের প্রতি অত্যন্ত কৃপাপরবশ হয়ে, তিনি তাদের নিম্নলিখিত উপদেশগুলি দিয়েছিলেন।[৭/৫/৫৫]

হে মহারাজ যুধিষ্ঠির, সমস্ত বালকেরা প্রহ্লাদ মহারাজের প্রতি অত্যন্ত অনুরক্ত এবং শ্রদ্ধাশীল ছিল। তাদের অল্প বয়সের ফলে, দ্বৈতভাব এবং দেহসুখের প্রতি আসক্ত শিক্ষকদের উপদেশের দ্বারা তাদের অন্তঃকরণ দূষিত হয়নি। তারা তাদের খেলার সমস্ত উপকরণ পরিত্যাগ করে, প্রহ্লাদ মহারাজের কথা শ্রবণ করার জন্য তাঁকে ঘিরে বসেছিল। তাদের হৃদয় এবং নেত্র তাঁর উপর নিবদ্ধ ছিল এবং গভীর নিষ্ঠা সহকারে তারা তাঁর দিকে তাকিয়ে তাঁর কথা শুনছিল। অসুরকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও প্রহ্লাদ মহারাজ ছিলেন একজন মহাভাগবত, এবং তিনি তাদের মঙ্গল কামনা করেছিলেন। তার ফলে তিনি তাদের জড়-জাগতিক জীবনের নিরর্থকতা সম্বন্ধে উপদেশ দিতে শুরু করেছিলেন। [৭/৫/৫৬-৫৭]

দৈত্যবালকদের প্রতি প্রহ্লাদের উপদেশ
প্রহ্লাদ মহারাজ বললেন-প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্যজন্ম লাভ করে জীবনের শুরু থেকেই, অর্থ্যাৎ বাল্যকাল থেকেই, অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত-ধর্ম অনুষ্ঠান করবেন। মনুষ্যজন্ম অত্যন্ত দূর্লভ, এবং অন্যান্য শরীরের মতো অনিত্য হলেও তা অত্যন্ত অর্থপূর্ণ, কারণ মনুষ্য-জীবনে ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব। নিষ্ঠাপূর্বক কিঞ্চিৎমাত্র ভগবদ্ভক্তির অনুষ্ঠান করলেও মানুষ পূর্ণসিদ্ধি লাভ করতে পারে। [৭/৬/১]
মনুষ্য-জীবন ভগবদ্ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে। তাই প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য ভগবান শ্রীবিষ্ণুর শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হওয়া। এই ভগবদ্ভক্তি স্বাভাবিক, কারণ ভগবান শ্রীবিষ্ণু সকলেরই পরম প্রিয়, পরমাত্মা এবং পরম সুহৃদ্। [৭/৬/২]
প্রহ্লাদ মহারাজ বললেন-হে দৈত্য-কুলোদ্ভূত বন্ধুগণ, দেহের সঙ্গে ইন্দ্রিয়-বিষয়ের সংযোগবশত যে ইন্দ্রিয় সুখ তা যে কোন যোনিতেই পূর্বকৃত কর্ম অনুসারে লাভ হয়ে থাকে। এই প্রকার সুখ আপনা থেকেই কোন রকম প্রচেষ্টা ছাড়াই লাভ হয়, ঠিক যেমন বিনা প্রয়াসে দু:খলাভ হয়।[৭/৬/৩]
ইন্দ্রিয়সুখ ভোগ অথবা অর্থনৈতিক উন্নতি সাধনের মাধ্যমে জড়সুখ ভোগের প্রয়াস করা উচিত নয়, কারণ তার ফলে বাস্তবিক কোন লাভ হয় না, পক্ষান্তরে কেবল সময় এবং শক্তিরই অপচয় হয়। মানুষের প্রয়াস যদি কৃষ্ণভক্তির দিকে পরিচালিত হয়, তা হলে নি:সন্দেহে আত্ম-উপলব্ধির চিন্ময় স্তর প্রাপ্ত হওয়া যায়। অর্থনৈতিক উন্নতি সাধনে যুক্ত হওয়ার ফলে কোন লাভ হয় না। [৭/৬/৪]
অতএব জড় জগতে অবস্থান কালে (ভবমাশ্রিতঃ) পূর্ণরূপে সুযোগ্য ব্যক্তির কর্তব্য সৎ এবং অসতের পার্থক্য নিরূপণ করে, যে পর্যন্ত এই পরিপুষ্ট মানব-শরীরটি রয়েছে, ততক্ষণ ভীত না হয়ে জীবনের চরম উদ্দেশ্য লাভের জন্য যত্নশীল হওয়া। [৭/৬/৫]
মানুষের আয়ু বড় জোর একশ বছর। কিন্তু যে ব্যক্তি অজিতেন্দ্রিয়, তার সেই একশ বছরের অর্ধেক সময় অনর্থক অতিবাহিত হয়, কারণ অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে, রাত্রিবেলায় সে বার ঘন্টা ঘুমিয়ে থাকে। অতএব এই প্রকার ব্যক্তির আয়ুষ্কাল মাত্র পঞ্চাশ বছর। [৭/৬/৬]
বাল্যকালে মোহগ্রস্ত অবস্থায় দশ বছর অতিবাহিত হয়। তেমনই, কৈশোরে খেলাধুলায় মগ্ন থেকে আরও দশ বছর অতিবাহিত হয়। এইভাবে কুড়ি বছর বিফলে যায়। তেমনই, বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত হয়ে জড়-জাগতিক কার্যকলাপ অনুষ্ঠান করতে অক্ষম হওয়ার ফলে, আরও কুড়ি বছর বৃথা অতিবাহিত হয়। [৭/৬/৭]
যার মন এবং ইন্দ্রিয় অসংযত, তার অতৃপ্ত কামনা এবং প্রবল মোহের ফলে, পারিবারিক জীবনের প্রতি সে অত্যন্ত আসক্ত হয়। এই প্রকার উন্মত্ত ব্যক্তির বাকি জীবনও বিফলে যায়, কারণ সেই কয়টি বছরেও সে ভগবদ্ভক্তিতে যুক্ত হতে পারে না। [৭/৬/৮]
গৃহস্থ-জীবনের প্রতি অত্যন্ত আসক্ত কোন্ অজিতেন্দ্রিয় ব্যক্তি মুক্ত হতে সমর্থ হয়? গৃহাসক্ত ব্যক্তি তার স্ত্রী-পুত্র এবং অন্যান্য আত্মীয়-স্বজনের প্রতি স্নেহরূপ রজ্জুর দ্বারা অত্যন্ত দৃঢ়ভাবে আবদ্ধ। [৭/৬/৯]
ধন মানুষের এতই প্রিয় যে, সে ধনকে মধু থেকেও মধুরতর বলে মনে করে। তাই, সে ধন সংগ্রহের বাসনা কে ত্যাগ করতে পারে, বিশেষ করে গৃহস্থ-জীবনে? তস্কর, পেশাধারী ভৃত্য (সৈনিক)এবং বণিক-এরা নিজের প্রিয়তম প্রাণকে বিপন্ন করেও অর্থ উপার্জনের চেষ্টা করে।[৭/৬/১০]
যে ব্যক্তি তার পরিবারের প্রতি অত্যন্ত স্নেহশীল, যার অন্তরের অন্তঃস্থল সর্বদা তাদের চিত্রে পূর্ণ, সে কিভাবে তাদের সঙ্গ ত্যাগ করতে পারে? বিশেষত, স্নেহশীলা এবং সহানুভূতিশীলা পত্নীর নির্জন সঙ্গ স্মরণ করলে, কে তাকে পরিত্যাগ করতে পারে? শিশুদের মধুর আধো আধো বুলি স্মরণ করলে কোন্ স্নেহশীল পিতা তাদের সঙ্গ পরিত্যাগ করতে পারে? বৃদ্ধ পিতা-মাতা, পুত্র-কন্যা এরা সকলেই অত্যন্ত প্রিয়। কন্যা বিশেষ করে পিতার অত্যন্ত প্রিয় হয়, এবং যখন সে তার পতিগৃহে চলে যায়, তখন তার কথা পিতার সব সময় মনে হয়। সেই সঙ্গ কে পরিত্যাগ করতে পারে? আর তা ছাড়া গৃহে নানা রকম ভোগের উপকরণ থাকে, গৃহপালিত পশু এবং ভৃত্য থাকে। সেই সুখ কে পরিত্যাগ করতে পারে? গৃহাসক্ত ব্যক্তির অবস্থা ঠিক রেশমকীটের মতো, যে কোষ সে তৈরি করে, সেই কোষে বন্দী হয়ে পড়ে এবং সেখান থেকে আর বেরিয়ে আসতে পারে না। কেবল জিহ্বা এবং উপস্থ-এই দুটি ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য মানুষ এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিভাবে সে তা থেকে মুক্তিলাভ করতে পারে? [৭/৬/১১-১৩]
যে ব্যক্তি অত্যন্ত আসক্ত সে বুঝতে পারে না যে, তার কুটুম্ব ভরণ-পোষণে সে তার জীবনের মূল্যবান সময়ের অপচয় করছে। সে এও বুঝতে পারে না যে, পরম সত্যকে উপলব্ধি করার অত্যন্ত অনুকূল এই মনুষ্যজীবন সে অনর্থক নষ্ট করছে। কিন্তু, সে অত্যন্ত বুদ্ধিমত্তা এবং সাবধানতার সঙ্গে দেখে যে, একটি পয়সাও যেন অনর্থক নষ্ট না হয়। এইভাবে জড় বিষয়াসক্ত ব্যক্তি নিরন্তর ত্রিতাপ দু:খ ভোগ করা সত্ত্বেও তার জড় অস্তিত্বের প্রতি বিতৃষ্ণা বোধ করে না।[৭/৬/১৪]
যদি কোন ব্যক্তি তার কুটুম্ব ভরণ-পোষণের কর্তব্যের প্রতি অত্যন্ত আসক্ত হয়, তা হলে সে তার ইন্দ্রিয়গুলি বশীভূত করতে পারে না এবং তার মন সর্বদাই ধন সংগ্রহের চিন্তায় মগ্ন থাকে। যদিও সে জানে যে পরের ধন অপহরণ করার ফলে সে আইনের দ্বারা দণ্ডিত হবে এবং মৃত্যুর পর যমরাজের আইনে দণ্ডভোগ করবে, তবুও সে ধন সংগ্রহ করার জন্য অন্যদের প্রতারণা করতে থাকে। [৭/৬/১৫]
হে বন্ধু, দানব-নন্দনগণ! এই জড় জগতে আপাতদৃষ্টিতে বিদ্বান ব্যক্তিরাও মনে করে, “এটি আমার এবং ওটি অন্যের।” তার ফলে তারা সর্বদাই অশিক্ষিত কুকুর-বিড়ালের মতো তাদের পরিবারের ভরণ-পোষণের জন্য জীবনের আবশ্যকতাগুলি প্রদান করার কাজে সর্বদা ব্যস্ত থাকে। তারা আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করতে পারে না। পক্ষান্তরে তারা অজ্ঞানের দ্বারা মোহাচ্ছন্ন হয়। [৭/৬/১৬]
হে আমার বন্ধু দৈত্যনন্দনগণ, কোন দেশে অথবা কোন কালে ভগবৎ-তত্ত্বজ্ঞান-বিহীন ব্যক্তি নিজেকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেনি। পক্ষান্তরে সেই সমস্ত ভগবদ্বিমুখ ব্যক্তিরা জড়া প্রকৃতির নিয়মে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। তারা প্রকৃতপক্ষে ইন্দ্রিয়সুখ ভোগের প্রতি আসক্ত, এবং তাদের একমাত্র লক্ষ্য স্ত্রীসম্ভোগ। বস্তুতপক্ষে তারা সুন্দরী রমণীর হস্তে ক্রীড়ামৃগতুল্য। এই প্রকার জীবনের শিকার হয়ে তারা পুত্র, পৌত্র এবং প্রপৌত্রদের দ্বারা পরিবোষ্টিত হয়, এবং এইভাবে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। যারা এই প্রকার জীবনের প্রতি আসক্ত, তাদের বলা হয় অসুর। অতএব, যদিও তোমরা দৈত্যনন্দন, সেই প্রকার ব্যক্তিদের থেকে দূরে থাক এবং আদিদেব ভগবান শ্রীনারায়ণের শরণ গ্রহণ কর। কারণ নারায়ণের ভক্তদের চরম লক্ষ্য জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া। [৭/৬/১৭-১৮]
হে অসুর-নন্দনগণ, পরমেশ্বর ভগবান নারায়ণই সমস্ত জীবের মূল পরমাত্মা এবং পরম পিতা। তাই তাঁকে সন্তুষ্ট করতে অথবা তাঁর আরাধনা করতে বালক-বৃদ্ধ নির্বিশেষে কারুরই কোন রকম প্রতিবন্ধকতা নেই। জীব এবং ভগবানের সম্পর্ক সর্বদাই বাস্তব, এবং তাই অনায়াসে ভগবানের প্রসন্নতা বিধান করা যায়। [৭/৬/১৯]
পরম ঈশ্বর ভগবান যিনি অচ্যুত এবং অব্যয়, তিনি বৃক্ষলতা আদি স্থাবর জীব থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত বিভিন্ন প্রকার জীবের মধ্যে বিরাজমান। তিনি নানা প্রকার জড় সৃষ্টিতে, জড় উপাদানে, মহত্তত্ত্বে, প্রকৃতির গুণে (সত্ত্বগুণ, রজোগুণ এবং তমোগুণ), অব্যক্ত প্রকৃতিতে এবং অহংকারেও বিরাজমান। তিনি যদিও এক, তবুও তিনি সর্বত্র বিরাজমান, এবং তিনি চিন্ময় পরমাত্মা এবং সর্বকারণের পরম কারণ, যিনি সমস্ত জীবের অন্তরে সাক্ষীরূপে বিরাজ করেন। তাঁকে ব্যাপ্য এবং সর্বব্যাপ্ত পরমাত্মা বলে ইঙ্গিত করা হলেও প্রকৃতপক্ষে তিনি বর্ণনাতীত। তিনি অবিকারী এবং অবিভাজ্য। তাঁকে কেবল পরম সচ্চিদানন্দরূপে অনুভব করা যায়। নাস্তিকদের কাছে মায়ার আবরণে আচ্ছাদিত থাকার ফলে, তারা মনে করে যে তাঁর অস্তিত্ব নেই। [৭/৬/২০-২৩]
অতএব দৈত্য কুলোদ্ভুত আমার বালক বন্ধুগণ, তোমরা সকলে এমনভাবে আচরণ কর যাতে অধোক্ষজ ভগবান তোমাদের প্রতি প্রসন্ন হন। তোমাদের আসুরিক প্রবৃত্তি পরিত্যাগ করে শত্রুতা এবং দ্বৈতভাব রহিত হয়ে কর্ম কর। ভগবদ্ভক্তির জ্ঞান প্রদান করে সমস্ত জীবের প্রতি তোমাদের করুণা প্রদর্শন কর, এবং এইভাবে তাদের শুভাকাঙ্ক্ষী হও। [৭/৬/২৪]
সর্বকারণের পরম কারণ, সবকিছুর আদি উৎস ভগবানের প্রসন্নতা বিধান করেছেন যে সমস্ত ভক্তেরা, তাঁদের পক্ষে কিছুই অপ্রাপ্য নয়। ভগবান অন্তহীন চিন্ময় গুণের উৎস। তাই, গুণাতীত ভক্তদের কাছে ধর্ম, অর্থ, কাম এবং মুক্তির প্রচেষ্টা করার কি প্রয়োজন-যা প্রকৃতির গুণের প্রভাবে আপনা থেকেই লাভ হয়? আমরা ভগবদ্ভক্তেরা সর্বদাই ভগবানের শ্রীপাদপদ্মের মহিমা কীর্তন করি, এবং তাই আমাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদির বাসনা করার কোন প্রয়োজন হয় না। [৭/৬/২৫]
ধর্ম, অর্থ এবং কাম-এই তিনটিকে বেদে ত্রিবর্গ বা মোক্ষ লাভের তিনটি উপায় বলে বর্ণনা করা হয়েছে। এই তিনটি বর্গের মধ্যেই আত্ম-উপলব্ধির বিদ্যা, বৈদিক নির্দেশ অনুসারে কর্ম অনুষ্ঠানের পন্থা, তর্কশাস্ত্র, দণ্ডনীতি এবং জীবিকা নির্বাহের বিভিন্ন বৃত্তি নিহিত রয়েছে। এগুলি বেদ অধ্যয়নের বাহ্য বিষয়, এবং তাই আমি এগুলিকে জড়-জাগতিক বলে মনে করি। কিন্তু, পরম পুরুষ শ্রীবিষ্ণুর শ্রীপাদপদ্মে আত্ম-নিবেদনের পন্থাকে আমি দিব্য বলে মনে করি। [৭/৬/২৬]
সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী এবং সুহৃদ ভগবা প্রথমে এই দিব্য জ্ঞান দেবর্ষি নারদকে উপদেশ দিয়েছিলেন। নারদ মুনির মতো মহাত্মার কৃপা ব্যতীত এই জ্ঞান হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, কিন্তু যিনি শ্রীনারদ মুনির পরম্পরার শরণ গ্রহণ করেন, তিনি এই গুহ্য জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারেন। [৭/৬/২৭]
প্রহ্লাদ মহারাজ বললেন-এই জ্ঞান আমি দেবর্ষি নারদ মুনির কাছ থেকে প্রাপ্ত হয়েছি, যিনি সর্বদা ভগবানের সেবায় যুক্ত। এই জ্ঞান, যাকে বলা হয় ভাগবত-ধর্ম, তা সর্বতোভাবে বিজ্ঞানসম্মত। তা ন্যায় এবং দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত, এবং সমস্ত জড় কলুষ থেকে মুক্ত।[৭/৬/২৮]

  • দৈত্যনন্দনেরা বলল-হে প্রহ্লাদ, তুমি অথবা আমরা শুক্রাচার্যের পুত্র ষণ্ড এবং অমর্ক ব্যতীত অন্য কোন গুরুকে জানি না। আমরা শিশু এবং তারা আমাদের নিয়ন্তা। বিশেষ করে তোমার পক্ষে, যে সর্বদা প্রাসাদে থাকে, তার মহাত্মার সঙ্গ করা অত্যন্ত কঠিন। হে সৌম্য, দয়া করে আমাদের বল কিভাবে তুমি নারদ মুনির উপদেশ শ্রবণ করেছিলে? দয়া করে আমাদের এই সংশয় দূর কর। [৭/৬/২৯-৩০]

রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭

সদ্ গুরু কি?


ধর্ম :: যে গুরু সর্বতোভাবে কৃষ্ণচেতনায় অমৃত আস্বাদন করেছেন তিনিই হচ্ছেন সদ্ গুরু, কেন না তিনিই কেবল পারেন মানবজীবনের সমস্ত সমস্যার সমাধান করতে।
শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ- তত্ত্ববেত্তা, তিনি ব্রাক্ষণই হন বা শূদ্রই হন,তিনিই কেবল পারেন গুরু হতে।
কিবা বিপ্র,কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়।যেই কৃষ্ণতত্ত্ববেত্তা,সেই 'গুরু ' হয়।। ( চৈঃ চঃ মধ্য ৮/১২৮)
সুতরাং তত্ত্বজ্ঞানী না হলে সদ্ গুরু হওয়া কখনই সম্ভব নয়। বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে-
ষট্ কর্মনিপুণো বিপ্রো মন্ত্রতন্ত্রবিশারদঃ।
অবৈষ্ণবো গুরুর্ন স্যাদ্বৈষ্ণব শ্বপচো গুরুঃ।।
সমস্ত বৈদিক জ্ঞানসম্পন্ন ব্রাক্ষন যদি বৈষ্ণব না হন,অথবা যদি তিনি কৃষ্ণ- তত্ত্ববেত্তা না হন,তবে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্ত যদি নীচকুলোদ্ভুত চণ্ডাল কৃষ্ণ- তত্ত্বজ্ঞানসম্পন্ন বৈষ্ণব হন,তবে তিনি গুরু হতে পারেন।।" ( পদ্ম পূরাণ)

ভগবান শিবকে ভূতনাথ বা অনাথনাথ বলা হয় কেনো?

ধর্ম : ভূতনাথ ভগবান শিবের অতি সুন্দরতম নামগুলোর একটি। আমরা জানি পঞ্চভূতের কথা। পঞ্চভূত তথা পাঁচ প্রকার বস্তু দিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডের রচনা। কোন কোন সৃষ্টি আছে কেবল মৃত্তিকাই প্রধান উপাদান দিয়ে তৈরি।
আবার কিছু সৃষ্টি যেমন ভূত-প্রেত, অসুর কিংবা দেবতারা হয় অগ্নি বা বায়ু প্রধান উপাদানে তৈরি। ভগবান শিব এই পাঁচ উপাদানের জন্মদাতা এবং নিয়ন্ত্রক। এর অর্থ হলো, যত সৃষ্টি আছে সবকিছুরই জন্মদাতা এবং মহানিয়ন্ত্রক হলেন ভগবান শিব। হতে পারে তা মানুষ, আধা-মানুষ, ভূত, প্রেত, পিশাচ,দেবতা, গন্ধর্ব, অসুর। তিনি সবকিছুরই পিতা। ভূত-প্রেত তাঁর গণ, এজন্যে তাঁর আরেক নাম ভূতেশ্বর। বা ভূত-প্রেতদেরও ঈশ্বর। ভগবান শিবের আরেকটি সুন্দরনাম হচ্ছে অনাথনাথ।অনাথ অর্থ হচ্ছে যার কেউ নেই, যে অন্যদেবদেবীর কাছ থেকে কোন সহায়তা পাচ্ছে না যেমন (ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, অগ্নি ইত্যাদি)। অন্য যেকোন দেবদেবী কাউকে প্রত্যাখ্যান করলে কিংবা বর দান না করলেও ভগবান শিব ঠিকই তাঁকে গ্রহণ করেন। যার কেউই নেই তাঁর ত্রাণকর্তারুপে ভগবান শিব আছেন। তিনি মানব,দানব, ধার্মিক, অধার্মিক, সুর-অসুর, রাক্ষস, প্রেত সবারই ঈশ্বর। সকলই তাঁর থেকে উদ্ভব। এজন্যে তিনি সবাইকেই গ্রহণ করেন। তাঁর কাছে ছোটবড় কেউ নেই। এজন্যেই পৃথিবীতে বেশিরভাগ অসুরই ভগবান শিবের কাছ থেকে বর পেয়েছে এবং ভগবান শ্রী বিষ্ণুকে অবতার ধারণ করে তাদের হত্যা করে বিশ্বব্রহ্মাণ্ডের সাম্যাবস্থা বজায় রাখতে হয়েছে।
ভগবান শিব যে কাউকেই নিজের পুত্র হিসেবে গ্রহণ করেন। কোন ভেদাভেদ নেই। যেকোন প্রাণী ভগবান শিবের আরাধনা করলে তিনি তাকে গ্রহণ করেন এবং রক্ষা করেন।

শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭

আসুন জেনে নেই মন্দিরে প্রবেশের পূর্বে আমরা কেন ঘণ্টা বাজাই?



মন্দিরের গর্ভগৃহে ঢোকার আগে আমরা ঘণ্টা বাজাই। আগামা শাস্ত্রে বলা হয়েছে, ঘণ্টাধ্বনি সেখান থেকে অশুভ শক্তিকে দূরে রাখে এবং সেই ধ্বনি ঈশ্বরের প্রিয়।

কিন্তু বিজ্ঞান বলছে, ঘণ্টাধ্বনি আমাদের মস্তিষ্ক পরিষ্কার করে। ঘণ্টা বাজানোর সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কের ডান এবং বাম অংশ এক হয়ে যায়। ইকো মোডে ৭ সেকেন্ড পর্যন্ত ঘণ্টাধ্বনি বজায় থাকে। এই সাত সেকেন্ডে আমাদের শরীরের সাতটি আরোগ্য কেন্দ্র সক্রিয় হয়। যার ফলে আমাদের মস্তিষ্কে বর্তমান সমস্ত নেগেটিভ চিন্তাধারা মুছে যায় এবং ঈশ্বর আরাধনায় আমাদের সম্পূর্ণভাবে মনোযোগী করে তোলে।

ভাল লাগলে পোস্ট শেয়ার করবেন।

#নমঃস্কার:


‘ নমঃস্কার ’ শব্দটি এসেছে মূলত সংস্কৃত শব্দ ‘ নমঃ’ থেকে যার অর্থ সম্মানজ্ঞাপন পূর্বক অবনত হওয়া। [ সং নম্স+√কৃ+অ = নমস্ক্রিয়া নমস+√কৃ+অ+আ=‘নমঃস্কার ’ । এই ব্যাপারে বৈদিক শাস্ত্র কী বলে- যো দেবো অগ্নী যো অপসু যো বিশ্বং ভুনাবিবেশ য ওষধীষু যো বনস্পতি তম্মৈ দেবায় নমো নমঃ।। ( শ্বেতাশ্বর উপনিষদ ২-১৭) ‘‘যোগ যেমন পরমাত্মার দর্শনের সাধন বা উপায়, নমস্কারাদিও অনুরুপ বলিয়া তাঁহাকে নমঃস্কার জানাই।তিনি কি রুপে ? তিনি দেব অর্থাৎ পরমাত্মার প্রকাশ ভাব। তিনি কোথায় ? তিনি আছেন অগ্নিতে,জলে,তৃণ লতাদিতে,অশ্বাথাদি বৃক্ষ, তিনি এই বিশ্বভুবণে অন্তযামীরূপে অনুপ্রবিষ্ট হইয়া আছে।’’ তাই যখন কাউকে নমঃস্কার জানানো হয়,তখন মূলক সর্বজীবে অন্তর্যামীরূপে অবস্হিত পরমাত্মাকেই প্রণতি নিবেদন করা হয়,কোন মনুষ্যদেহকে নয়।সুতরাং নমঃস্কার সকলকেই জানানো যায়।