রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭

সদ্ গুরু কি?


ধর্ম :: যে গুরু সর্বতোভাবে কৃষ্ণচেতনায় অমৃত আস্বাদন করেছেন তিনিই হচ্ছেন সদ্ গুরু, কেন না তিনিই কেবল পারেন মানবজীবনের সমস্ত সমস্যার সমাধান করতে।
শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ- তত্ত্ববেত্তা, তিনি ব্রাক্ষণই হন বা শূদ্রই হন,তিনিই কেবল পারেন গুরু হতে।
কিবা বিপ্র,কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়।যেই কৃষ্ণতত্ত্ববেত্তা,সেই 'গুরু ' হয়।। ( চৈঃ চঃ মধ্য ৮/১২৮)
সুতরাং তত্ত্বজ্ঞানী না হলে সদ্ গুরু হওয়া কখনই সম্ভব নয়। বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে-
ষট্ কর্মনিপুণো বিপ্রো মন্ত্রতন্ত্রবিশারদঃ।
অবৈষ্ণবো গুরুর্ন স্যাদ্বৈষ্ণব শ্বপচো গুরুঃ।।
সমস্ত বৈদিক জ্ঞানসম্পন্ন ব্রাক্ষন যদি বৈষ্ণব না হন,অথবা যদি তিনি কৃষ্ণ- তত্ত্ববেত্তা না হন,তবে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্ত যদি নীচকুলোদ্ভুত চণ্ডাল কৃষ্ণ- তত্ত্বজ্ঞানসম্পন্ন বৈষ্ণব হন,তবে তিনি গুরু হতে পারেন।।" ( পদ্ম পূরাণ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন