✳
✴
✳ প্রতিদিন সকালের যথার্থ শ্রীমদভগবতগীতা পাঠ তাৎপর্যসহ
✳
✴
✳................................ওঁ নমো ভগবতে বাসুদেবায়....................................
✴
✴
✴
✴
✴ প্রথম অধ্যায়ঃ অর্জুনবিষাদ-যোগ
✴
✴
✴
✴
✴অহো বত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম্। যদ্রাজ্যসুখলোভেন হন্তুং স্বজনমুদ্যতাঃ ।।৪৪।।
অর্থ- হায়! কী আশ্চর্যের বিষয় যে, আমরা রাজ্যসুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি।
আলোচনাঃ- স্বার্থসিদ্ধির জন্য মানুষকে মাতা-পিতা, ভাই-বন্ধুকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে। কিন্তু ভগবদ্ভক্ত অর্জুন সদাসর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন, তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকেই শ্রেয় বলে মনে করেছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন